বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিল পাকিস্তান
এর মধ্য দিয়ে দুই দেশের কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানির পথ সুগম হয়েছে, বলেছে ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন
বাংলাদেশ থেকে আনারস আমদানির অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন বলেছে, পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা রয়েছে। দেশটিতে আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় দুই দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি বাড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পথও সুগম হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, করাচির উপহাইকমিশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর ধরে ধারাবাহিক যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে।
How did this article make you feel?