পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

ঝিনাইদহে রেলস্টেশনে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

এতে কেউ হতাহত হননি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের অফিসকক্ষের দরজার সামনে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে আগুন ধরলেও তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সোমবার সকালে তোলা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের অফিসকক্ষের দরজার সামনে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে আগুন ধরলেও তাৎক্ষণিকভাবে তা নিভিয়ে ফেলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সোমবার সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনের পৃথক তিনটি স্থানে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।


বারোবাজার রেলওয়ে স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আনুমানিক তিনটার দিকে দুর্বৃত্তরা স্টেশনের অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসকক্ষে থাকা লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।


হামলার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল জানিয়ে মোবাশ্বের হোসেন বলেন, এ কারণে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.