স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণে বাধা নেই: উপদেষ্টা জাহেদ উর রহমান
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক ঢাকা
1 min
·
0 words
·
42
নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
উপদেষ্টা জাহেদ উর রহমানের মতে, নির্বাচনী শর্তগুলো পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে। সেখানে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যাঁরা দেশে আছেন, তাঁদের অনেকেই নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বা ঘোষণা দিয়েছেন। সরকার তাঁদের সেই সুযোগ দেবে কি না? যেহেতু নির্বাচনটি নির্দলীয় হতে যাচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কী?
জবাবে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘কোনো রকম কোনো সমস্যা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগেরও হন... কারণ, এটা নির্দলীয়। কেউ দলের কথা বলবেন না। তবে তিনি যদি তাঁর প্রচারে আওয়ামী লীগ বা তাঁদের যা যা বলার সেটা বলেন, তবে সমস্যা হতে পারে। এর বাইরে একজন নির্দলীয় ব্যক্তি হিসেবে নির্বাচনের জন্য যেসব শর্ত আছে, সেগুলো পূরণ করতে পারলে তিনি অবশ্যই নির্বাচন করতে পারেন।’
পদপদবি থাকার বিষয়ে আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের পদপদবি থাকার বিষয়টি আসলে এমন যে, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নয়। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, তাই এই পদপদবি তিনি আসলে ব্যবহার করতে পারেন না। তবে শর্তাবলি পূরণ করে ব্যক্তি হিসেবে যে কেউ যদি নির্বাচন করতে চান, সরকারের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই।’
সংবাদ সম্মেলনে উপদেষ্টা সরকারের সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডের তথ্যও তুলে ধরেন।

How did this article make you feel?
Related Articles
বাংলাদেশ
রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
Jun 09, 2026 · 1 min
1 shared tag
বাংলাদেশ
নোয়াখালীতে বিএনপি–আওয়ামী লীগের সংঘর্ষ, মোটরসাইকেল ও কার্যালয়ে আগুন, ভাঙচুর
Jun 06, 2026 · 1 min
1 shared tag
বাংলাদেশ
শরীয়তপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
Jun 06, 2026 · 1 min
1 shared tag
বাংলাদেশ
নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
Jun 09, 2026 · 1 min
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!