পদ্মা ট্রিবিউন | বাংলা নিউজ পেপার
বাংলাদেশ রাজনীতি বিশ্ব বাণিজ্য মতামত খেলা বিনোদন চাকরি জীবনযাপন ভিডিও

খুলনা বিএল কলেজ গেটে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

তিনি বিএল কলেজের পেছনের একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন

প্রতিনিধি খুলনা
গুলি
গুলি | প্রতীকী ছবি

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে দৌলতপুর থানার বিএল কলেজ দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।


আহত মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। তিনি বিএল কলেজের পেছনের একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাস্তা করতে যান মহিদুল। এর কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জনের একদল যুবক তাঁকে ঘিরে ফেলে এবং হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। পেটে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার উপপরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন যুবকের বক্তব্য নেওয়ার পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ থেকে আরও পড়ুন

0 Comments

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Comment

Moderated — may take a moment.