[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি | ফাইল ছবি 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম পৃথককরণ কেন্দ্রে (আইসোলেশন ওয়ার্ড) হামের লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ২৬ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৩ শিশু।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে রয়েছে জেলার গৌরীপুর উপজেলার হুমায়ুন মিয়ার ১০ মাস বয়সী ছেলে সাদেকুল এবং ফুলপুরের ৯ মাস বয়সী শিশু সোহান। সাদেকুলকে শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের বিশেষ এই কেন্দ্রে ভর্তি করা হয়। ভর্তির ২৫ মিনিটের মধ্যে শিশুটি মারা যায়। অন্যদিকে ত্রিশালের সোহানকে ২২ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত ১০টা ৫০ মিনিটে এই শিশুর মৃত্যু হয়। এই দুই শিশুর শরীরে হাম আছে কি না, তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করা হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৭ মার্চ থেকে রোববার সকাল পর্যন্ত এমন লক্ষণ নিয়ে ৩৯৭টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১২ শিশু। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৭৩ শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ২৮ শিশু হাসপাতাল ছেড়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ২৪ ঘণ্টায় নতুন দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের লক্ষণ নিয়ে নতুন আরও ২৬ শিশু ভর্তি হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন