[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আখ খাওয়ানোর কথা বলে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণ

প্রকাশঃ
অ+ অ-
শিশু ধর্ষণ | প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলায় আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার রাতে শিশুটির বাবা থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ওই কিশোর শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি মুরগির খামারে নিয়ে হাত বেঁধে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটি চিৎকার করলে ওই কিশোর তার বাঁধন খুলে দিয়ে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল। পথে শিশুটির মায়ের সঙ্গে দেখা হলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, শিশুটি আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ধর্ষণের ঘটনায় আলামত সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখনো পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি।

শিশুটির বাবা বলেন, ‘ওই ছেলেকে আমি ভাতিজা মনে করতাম। কিন্তু সে আমার পরিবারের সঙ্গে এমন করবে, তা কখনো ভাবিনি। আখ খাওয়ানোর কথা বলে মুরগির খামারে নিয়ে এই কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াহিয়া আল মামুন বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পাওয়ার পর তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কিশোরকে গ্রেপ্তার করতে সাদা পোশাকের পুলিশসহ বেশ কয়েকটি দল কাজ করছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন