[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, লুটপাট ঠেকাতে বিজিবি মোতায়েন

প্রকাশঃ
অ+ অ-
হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার সকালে মনতলা রেলস্টেশন এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ প্রতিবেদন লেখার সময় সকাল ৯টা পর্যন্ত সেখানে উদ্ধারকাজ চলছিল।

ঘটনার পর আশপাশের মানুষ সেখানে ভিড় করেন। অনেকেই লাইনচ্যুত বগি থেকে তেল নেওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রম করার সময় এর ৬টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশের খাদে পড়ে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

সকাল ৯টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন চন্দ্র দে বলেন, উদ্ধারকাজ চলছে। সকাল ৯টা পর্যন্ত ২টি বগি উদ্ধার করা গেছে। এখনো সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিজিবির হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেল নেওয়া বন্ধ করেন। ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসসহ সবাই মিলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন