[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মেহেরপুরে এক ব্যক্তির বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
মেহেরপুরে জেলা প্রশাসনের অভিযানে উদ্ধার ৮০০ লিটার ডিজেল। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে | ছবি: পদ্মা ট্রিবিউন

মেহেরপুর সদর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার অভিযোগে একজনকে আটক করেছে প্রশাসন। তার বাড়ি থেকে চারটি ড্রামে রাখা ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার  দুপুরে উপজেলার গোভিপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে জেলা প্রশাসন অভিযান চালায়। আটক ব্যক্তির নাম মোয়াজ্জেম হোসেন (৪৫), তিনি ফতেপুর গ্রামের বাসিন্দা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফতেপুর গ্রামে নিজের বসতবাড়িতে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার এন্তামুল হকের নেতৃত্বে অভিযানে মোয়াজ্জেমের বাড়ি থেকে চারটি ড্রামে রাখা ৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি এই তেল অবৈধভাবে মজুত রেখে উচ্চ দামে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছিলেন।

সহকারী কমিশনার এন্তামুল হক বলেন, স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত ডিজেল এবং অভিযুক্ত মোয়াজ্জেমকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধারকৃত জ্বালানি তেল থানা হেফাজতে রাখা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন