স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশঃ
![]() |
| বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেন। ১ এপ্রিল ২০২৬ | ছবি: জাতীয় সংসদ |
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের সময় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় তারা চলমান বৈশ্বিক সংকট এবং নিজেদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।

Comments
Comments