[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ধর্ষণের শিকার কিশোরীর বিষপানে মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
হাতকড়া | প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলপুরে এক কিশোরীকে ধর্ষণের পর বিষপানে আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত রুবেল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রোববার রাত তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ বছর বয়সী ওই কিশোরীর মৃত্যু হয়। পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে সোমবার তার মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

র‍্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীটির অধিনায়ক নয়মুল হাসান জানান, মারা যাওয়া কিশোরী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। অভিযোগ উঠেছে, প্রতিবেশী রুবেল মিয়া গত রোববার রাতে তাকে ধর্ষণ করেন। এরপর কিশোরীটি রুবেলের বাড়িতে গিয়ে বিষ পান করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় সোমবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ফুলপুর থানায় ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় রুবেল মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নয়মুল হাসান আরও জানান, রুবেলকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।

এদিকে কিশোরীর দাদি বলেন, ‘আমার নাতনি বিষ খেয়ে এসে বলে, রুবেল আমারে ধর্ষণ করছে, 'আমি আর বাঁচতে চাই না।' ময়মনসিংহ নিয়ে গিয়েও নাতনিকে বাঁচাতে পারি নাই। আমি রুবেলের ফাঁসি চাই।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন