আরও ৪ জেলার ডিসি প্রত্যাহার, এক মাসে সরানো হলো ২০ জনকে
| জনপ্রশাসন মন্ত্রণালয় |
সরকার দেশের চার জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করেছে। একই সঙ্গে এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত এক মাসে তিন দফায় মোট ২০টি জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ডিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তাই কয়েক মাসের মধ্যেই তাঁদের বদলি হয়েছে।
জাতীয় নির্বাচনের পর সচিব থেকে শুরু করে জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়েই পরিবর্তন চলছে। সচিবালয়ে বলা হচ্ছে, এর ধারাবাহিকতায় জেলা প্রশাসকসহ আরও বিভিন্ন পদে পরিবর্তন হতে পারে।
এই চার জেলার বর্তমান জেলা প্রশাসকরা হলেন পাবনা, ঠাকুরগাঁও, রংপুর ও রাজবাড়ী। তাঁদের পরবর্তী পদায়নের দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে দেওয়া হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন—রাজবাড়ীতে পাবলিক প্রকিউরমেন্ট অথোরটির পরিচালক আফরোজা পারভীন, ঠাকুরগাঁওয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক, পাবনায় একই মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম এবং রংপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব মোহাম্মদ রুহুল আমিন।
জাতীয় নির্বাচনের পর প্রথম দফায় ১ মার্চ পাঁচ জেলার জেলা প্রশাসক প্রত্যাহার করা হয়। ওই জেলাগুলো ছিল গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ। পরে ১৫ মার্চ এসব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। দ্বিতীয় দফায় ২৯ মার্চ আরও ১১টি জেলার জেলা প্রশাসক পরিবর্তন করা হয়। ওই জেলাগুলো হলো রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মেহেরপুর, লালমনিরহাট, হবিগঞ্জ, নরসিংদী ও বান্দরবান।
Comments
Comments