[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় জুমাতুল বিদা পালিত

প্রকাশঃ
অ+ অ-
পবিত্র জুমাতুল বিদায় নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে | ছবি: পদ্মা ট্রিবিউন  

দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুক্রবার পবিত্র রমজান মাসের শেষ দিন ও শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে।

সারা দেশে মসজিদগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে জুমাতুল বিদা উদযাপন করা হয়। মাহে রমজানের শেষ শুক্রবার হওয়ায় মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি ছিল উপচে পড়া।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।

নামাজের আগে খতিব ও আলেমরা জুমাতুল বিদা এবং মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবা দেন।

জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ শেষে গুনাহ মাফের জন্য মহান রবের দরবারে হাত তুলে দোয়া করেন। তারা মাতা–পিতা, মরহুম আত্মীয়স্বজন এবং অসুস্থ মানুষদের জন্য প্রার্থনা করেন এবং পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনা করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন