পবিত্র জুমাতুল বিদা আজ
![]() |
| আজ পবিত্র জুমাতুল বিদা বা মাহে রমজানের শেষ শুক্রবার। জুমাতুল বিদায় অংশ নেন হাজার হাজার মুসল্লি | ফাইল ছবি |
পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও শেষ দিন। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। এই দিনের মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতময়।
প্রতিবছরের মতো ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ শেষে মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন। মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবারের মর্যাদা বেশি। আর রমজান মাসের শুক্রবারগুলোর গুরুত্ব আরও বেশি।
রমজানকে বিদায় জানানোর শেষ জুমাবারটি বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার খুতবায় রমজানের ফজিলত ও ইবাদতের গুরুত্ব তুলে ধরা হয় এবং বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Comments
Comments