[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, আকাশ মেঘলা

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীতে আজ শুক্রবার দুপুরের দিকে বৃষ্টি হয়েছে। ঢাকা, ২০ মার্চ ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বৃষ্টি হয়েছে। রাজধানীতে দুপুর ১২টার দিকে বৃষ্টি শুরু হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে আকাশ মেঘলা ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর আকাশ আজ বেশ খানিকটা সময় মেঘলা থাকতে পারে। কিছু সময় রোদ উঠার সম্ভাবনা আছে। তবে আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের দিনেও রাজধানীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মার্চের মাঝামাঝি সময়ের পর দেশে কালবৈশাখী ঝড় শুরু হয়। এবারও তাই হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুরে সবচেয়ে বেশি ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া কুড়িগ্রামেও বৃষ্টি হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেখানে বৃষ্টির পরিমাণ ২৭ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপরও বৃষ্টি হয়েছে, তবে পরিমাণ পরে জানা যাবে।

ঢাকার আকাশ মেঘলা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন 

ঝড়বৃষ্টির প্রভাব আগামীকাল শনিবারও থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই সময়ের বৃষ্টির স্বভাব হঠাৎ মেঘ করে বৃষ্টি হওয়া এবং কিছুক্ষণ পর থেমে যাওয়া—এমনই হবে। দীর্ঘসময় ধরে বৃষ্টি হবে না।

কাজী জেবুন্নেছা আরও জানান, আগামীকাল রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে, তবে দীর্ঘস্থায়ী হবে না। বিকেলের দিকে ঢাকা ও আশপাশের এলাকায়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী মানুষ। ঢাকা, ২০ মার্চ ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন