[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যাত্রাবাড়ীতে পায়ের রগ কাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
মরদেহ উদ্ধার | প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজারের একটি আড়ত থেকে মেহেদী হাসান অপু (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পায়ের রগ কাটা ছিল। তিনি ওই এলাকার একটি মাছের আড়তে কাজ করতেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, রোববার মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কারবার নিয়ে আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অপুর পায়ের রগ কাটার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিহতের ভাগনে রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, অপু যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করার পাশাপাশি শ্রমিক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অপু ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত বাদশা মিয়ার ছেলে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন