[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে প্রাণহানি ১

প্রকাশঃ
অ+ অ-
এমভি জাকির সম্রাট–৩ লঞ্চের আঘাতে ‘আসা যাওয়া–৫’ লঞ্চের দুজন যাত্রী পিষ্ট হন | ছবি: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. সোহেল (২২)। তাঁর বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. ফয়সাল আহমেদ।

পুলিশ জানায়, বিকেলে সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা–ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া–৫’ নামের একটি লঞ্চ ট্রলার থেকে যাত্রী তুলছিল। এ সময় ঢাকা–দেউলা–ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট–৩’ নামের একটি লঞ্চ সেটিকে ধাক্কা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ‘এমভি জাকির সম্রাট–৩’ লঞ্চের পেছনের অংশের আঘাতে ‘আসা যাওয়া–৫’ লঞ্চের দুজন যাত্রী পিষ্ট হন। এর মধ্যে একজন পানিতে পড়ে যান। অন্যজন লঞ্চের বাইরের অংশে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার ফজলুল হক বলেন, একজনের লাশ হাসপাতালে পাওয়া গেছে। তাঁর নাম সোহেল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর শ্বশুর মিরাজ ফকির নিখোঁজ রয়েছেন এবং শাশুড়ি রুবা ফকির আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শিহাব সরকার রাত পৌনে নয়টার দিকে জানান, দুর্ঘটনার পর কেউ নিখোঁজ আছেন কি না, তা দেখতে বিকেলে দুজন ডুবুরি নদীতে নামেন, কিন্তু কাউকে পাওয়া যায়নি। রাত হওয়ায় আপাতত উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে আবার খোঁজ শুরু হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন