রাতের খাবার খাচ্ছিলেন, ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু
প্রকাশঃ
![]() |
| কালবৈশাখী ঝড়ে ঘরের পাশে থাকা বড় কাঁঠালগাছ ভেঙে পড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
কুমিল্লার মুরাদনগরে কালবৈশাখীর সময় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার দড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেফালী বর্মণ (৫৫) মৃত রঞ্জন চন্দ্র বর্মণের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাবার বাড়িতে একটি টিনের ঘরে থাকতেন। দুই মেয়ের বিয়ের পর একাই ছিলেন।
পরিবার জানিয়েছে, রাতের খাবার খাচ্ছিলেন শেফালী। হঠাৎ কালবৈশাখী শুরু হলে ঘরের পাশে থাকা একটি বড় কাঁঠালগাছ ভেঙে তাঁর ঘরের ওপর পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝড় থেমে যাওয়ার পর বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান জানান, ঝড়ে গাছচাপায় এক নারীর মৃত্যু হয়েছে এবং প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

Comments
Comments