[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পটিয়ায় বাসের ধাক্কা: দুমড়েমুচড়ে গেল ২ অটোরিকশা ও ইজিবাইক

প্রকাশঃ
অ+ অ-
আহত একজনকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। আজ সকালে | ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রামের পটিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। এতে এই তিনটি যানবাহনের চালক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কমলমুন্সীর হাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার উত্তর খরনা গ্রামের মোহাম্মদ কামাল (৫০), আজিমপুর গ্রামের মো. ইছমাইল (৫৫) এবং পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার মধ্যম হাসিমপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন (৪০)। এদের মধ্যে ইছমাইল ইজিবাইকের চালক এবং অন্য দুজন অটোরিকশার চালক।

দুর্ঘটনার বিষয়টি পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোশারফ হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীবাহী বাসটি দেশ ট্রাভেলসের। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে এবং আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন