[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নোয়াখালীতে খাল থেকে বস্তাবন্দী গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
লাশ উদ্ধার | প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি খাল থেকে বস্তাবন্দী এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

সোমবার বেলা সাড়ে তিনটার দিকে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন গণিপুর খালে একটি মুখ বাঁধা বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ গিয়ে বস্তাটি উদ্ধার করে। বস্তা খোলার পর ভেতরে এক ব্যক্তির লাশ পাওয়া যায়।

পুলিশ জানায়, লাশের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের হাত-পা প্লাস্টিক দিয়ে বাঁধা ছিল। পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর মরদেহটি বস্তায় ভরে খালে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। অজ্ঞাত স্থানে ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ বস্তাবন্দী করে এখানে ফেলে দেওয়া হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন