আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল
| মির্জা ফখরুল ইসলাম আলমগীর | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে, তারা কাজ করবে, করছেও।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু নেই। রাজনীতিকে চলতে দিন, গণতন্ত্রকে চলতে দিন। বিচ্ছিন্ন কোনো ঘটনার ভিত্তিতে রাজনীতি বন্ধ বা গণতন্ত্র আটকে দেওয়ার প্রয়োজন নেই। কাজ করুক, চলুক।
তিনি আরও বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বাকিরা যারা আছে তারা কাজ করবে। আওয়ামী লীগ কিছু চেষ্টা করবেই, করছে। কিন্তু এতে লাভ হচ্ছে না। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
Comments
Comments