[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

প্রকাশঃ
অ+ অ-
বঙ্গভবন থেকে হেলিকপ্টারে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | ছবি: পদ্মা ট্রিবিউন  

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে শনিবার দুপুরে পাবনায় এসেছেন। এই সফরে তিনি পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ, বাবা-মায়ের কবর জিয়ারত, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠজন ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান জানান, বেলা পৌনে একটার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হেলিকপ্টারে করে পাবনার আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান। সেখানে পাবনা-৫ আসনের সাংসদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, রাজশাহী বিভাগের কমিশনার আ ন ম বজলুর রশিদ এবং পুলিশের উপমহাপরিদর্শক মো. শাহজাহান তাঁকে স্বাগত জানান। পরে তিনি পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমানের স্বাক্ষর করা সফরসূচি থেকে জানা গেছে, প্রথম দিন তিনি সার্কিট হাউসে রাত কাটাবেন। রোববার বেলা ১১টা ১০ মিনিটে পাবনা সদর গোরস্থান আরিফপুরে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এরপর সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। রাত ৮টা ১০ মিনিটে সার্কিট হাউসে ফিরে রাত কাটাবেন।

সোমবার বেলা ১১টায় জেলা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা শহরে নিজের বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে ফিরে রাত কাটাবেন। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে দুপুর ১২টায় হেলিকপ্টারে করে ঢাকায় বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন