[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্কের ওপর জোর ভারতের, যা বললেন জয়সোয়াল

প্রকাশঃ
অ+ অ-
নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল | ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও থেকে

বাংলাদেশের সঙ্গে ভারতের যে বহুমুখী সম্পর্ক রয়েছে, তা শুধু বজায় রাখা নয়, বরং আরও শক্তিশালী করে সামনে এগিয়ে নিতে চায় নয়াদিল্লি। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশে একটি নতুন সরকার এসেছে। এই সরকারের শপথ অনুষ্ঠানে আমাদের লোকসভার স্পিকারকে পাঠানো হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী তাঁর মাধ্যমে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, যেখানে এই সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে ভাবনাও তুলে ধরা হয়েছে।’

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সফর খুবই গুরুত্বপূর্ণ। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তিনি বলেন, ‘যথাসময়ে আপনারা এ সফরের বিষয়ে জানতে পারবেন।’

এ ছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তান সেনাবাহিনীর চালানো নৃশংসতার বিষয়েও কথা বলেন রণধীর জয়সোয়াল। ওই গণহত্যার বিচার নিয়ে বাংলাদেশের দাবির প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান তিনি।

জয়সোয়াল বলেন, ‘১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের সময় পাকিস্তান যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, তা সবারই জানা। এই গণহত্যায় লাখ লাখ নিরীহ বাংলাদেশিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। এতে অনেক মানুষ দেশ ছেড়ে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন।’

এই নৃশংসতা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান এখনো তাদের এই অপরাধ অস্বীকার করে যাচ্ছে। ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের দাবিকে আমরা সমর্থন করি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন