[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

প্রকাশঃ
অ+ অ-
মতিউর রহমান চৌধুরী | ছবি: মানবজমিনের সৌজন্যে

সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন–এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি এর আগে এই সংগঠনের কোষাধ্যক্ষ ছিলেন।

শনিবার ঢাকার তেজগাঁওয়ে টাইমস মিডিয়া লিমিটেড ভবনে নোয়াবের বিদায়ী সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিসহ কমিটির সব সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অনুষ্ঠানে সংগঠনের গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নোয়াবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটির নতুন সহসভাপতি হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ–এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান এবং কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক সংবাদ–এর প্রকাশক আলতামাশ কবির।

এছাড়া দুই বছর মেয়াদি এই কমিটির অন্য সদস্যরা হলেন—বিদায়ী সভাপতি ও দৈনিক সমকাল–এর এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার–এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দৈনিক বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস–এর প্রকাশক নাসিম মনজুর।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন