সুপ্রিম কোর্টের ফটক থেকে ৬ ককটেল উদ্ধার
প্রকাশঃ
![]() |
| ঢাকায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মূল প্রবেশ ফটকের পাশ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে | ছবি: পুলিশের সৌজন্যে |
রাজধানী ঢাকায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মূল প্রবেশপথের পাশ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার বেলা দেড়টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, বিচারপতিদের মূল প্রবেশপথের ডান পাশে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি কালো রঙের ককটেল পড়ে ছিল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল (বম্ব ডিসপোজাল ইউনিট) ককটেলগুলো অকেজো করার কাজ করছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) খোকন মিয়া বলেন, ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। সেগুলো অকেজো করার প্রক্রিয়া চলছে।

Comments
Comments