আজ বসছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক
প্রকাশঃ
![]() |
| জাতীয় সংসদ | ফাইল ছবি |
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শনিবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষের লেভেল ২-এ এ বৈঠক হবে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিকেল ৪টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে ওই সভা হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

Comments
Comments