লঞ্চের ধাক্কায় সদরঘাটে আহত এক নারী
প্রকাশঃ
![]() |
| সদরঘাট লঞ্চ টার্মিনাল | ফাইল ছবি |
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে এক নারী আহত হয়েছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. ফয়সাল আহমেদ।
সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি জানান, আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় স্থানীয়রা জানিয়েছেন, দুজন যাত্রী পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। তবে এখনো এটি নিশ্চিত করা যায়নি।
ফায়ার সার্ভিসও সন্ধ্যা সাতটা ২০ মিনিটের দিকে জানিয়েছেন, তারা দুজন নিখোঁজের খবর শুনেছেন। কিন্তু বিষয়টি যাচাই করে নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। নিখোঁজদের খোঁজের চেষ্টা চলছে।

Comments
Comments