সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল নির্বাচন কমিশন
| নির্বাচন কমিশন ভবন |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নিজেদের ওয়েবসাইটে এই কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়। সেদিন ২৯৯টি আসনের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রে ভোট নেওয়া হয়েছিল। তবে আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফল ঘোষণা বর্তমানে স্থগিত রয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি রাতে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি। আদালতের নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়। কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের ক্ষেত্রেও এই দুটি আসনের ভোটকেন্দ্রগুলোর ফল প্রকাশ করা হয়নি।
নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৮টিতে জয় পেয়েছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এনসিপির প্রার্থীরা জয়ী হয়েছেন ৬টি আসনে। এ ছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং বাকি আসনগুলোতে অন্যান্য দলের প্রার্থীরা জয় পেয়েছেন।
Comments
Comments