[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

১৫টি পদের আটটিতেই আওয়ামীপন্থী জয়ী, বিএনপির জয় ছয়টিতে

প্রকাশঃ
অ+ অ-
লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার রাতে আইনজীবী সমিতির কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে কোনো প্যানেল না দিয়েও ১৫টি পদের মধ্যে আটটিতেই জয় পেয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। বাকি ছয়টি পদে জয়ী হয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এই নির্বাচনে প্যানেল দিলেও জামায়াতে ইসলামীপন্থী আইনজীবীদের কেউ জয়ী হতে পারেননি। এ ছাড়া একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টায় এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। দিনভর ভোট গ্রহণ শেষে দিবাগত রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই দুই পদে আওয়ামীপন্থী আইনজীবীদের কোনো প্রার্থী ছিল না। বাকি ১২টি পদের মধ্যে চারটিতে বিএনপিপন্থীরা এবং আটটিতে আওয়ামীপন্থীরা জয়ী হন। নির্বাচনে ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন ভোট দিয়েছেন।

বিজয়ীদের মধ্যে বিএনপিপন্থীরা হলেন—সভাপতি পদে মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. রফিক উল্যা, সহসভাপতি পদে আবদুল মজিদ চৌধুরী, সহসম্পাদক পদে ফখরুল ইসলাম, পাঠাগার সম্পাদক পদে মোশারফ হোসাইন ও সদস্য পদে জাফর আহমেদ।

অন্যদিকে জয়ী আওয়ামীপন্থীরা হলেন—সহসভাপতি পদে আবুল খায়ের, সহসম্পাদক পদে চাঁদমনি মোহন, সাংস্কৃতিক সম্পাদক পদে জামাল উদ্দিন, নিরীক্ষা (অডিট) সম্পাদক পদে রাকিবুল হাসান, সদস্য পদে আজহার উদ্দিন, মো. ইউসুফ, মো. ইউসুফ মানিক ও আবদুল্লাহ আল নোমান। এ ছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে সদস্য পদে নুরুল হুদা জয়ী হয়েছেন।

আওয়ামীপন্থী আইনজীবীদের জয়ের বিষয়ে জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মুহাম্মাদ মাহমুদুল হক সুজন বলেন, ‘আওয়ামী আইনজীবী পরিষদ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্যানেল দেওয়া হয়নি। তবে প্যানেল ছাড়াই আমাদের দলীয় নেতারা নয়টি পদে প্রার্থী হয়েছিলেন। তাঁদের মধ্যে আটজনই জয়ী হয়েছেন।’

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির জানান, দিনভর ব্যাপক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিয়ম মেনে সম্পন্ন হয়েছে।

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন