[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

প্রকাশঃ
অ+ অ-
সচিবালয়ে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন | ছবি: পদ্মা ট্রিবিউন   

বিএনপির বহুল আলোচিত নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ ঈদের আগেই বিতরণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে বেশ কয়েকজন মন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, মন্ত্রিসভার বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে দেশের মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার একটি ছোট উপকমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় অন্তর্ভুক্ত রয়েছে। ঈদের আগেই এর বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

আবু জাফর মো. জাহিদ হোসেন আরও জানান, এই কার্ড হবে সবার জন্য সমান। এখানে কোনো ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় দেখা হবে না। কোনো মাধ্যম ছাড়াই সরাসরি কীভাবে সুবিধাভোগীর হাতে টাকা পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হবে। বর্তমানে যেসব কার্ড চালু আছে, সেগুলোও চলতে থাকবে। তবে নতুন এই কার্ডে বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি টাকা পাওয়া যাবে।

বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর-রশীদও ফ্যামিলি কার্ডের বিষয়ে কথা বলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন