[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নগর ভবনের ফটকে বসে কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা নিলেন নতুন প্রশাসক

প্রকাশঃ
অ+ অ-
সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিট থেকে নগর ভবনের প্রবেশদ্বারে চেয়ার পেতে বসে উপস্থিতি যাচাই করেন | ছবি: পদ্মা ট্রিবিউন    

সকাল ৮টা ৫০ মিনিট। সিলেট সিটি করপোরেশনের মূল ফটক দিয়ে ঢুকতেই দেখা গেল, পরিচ্ছন্নতাকর্মীদের একটি দল কাজ শেষে নগর ভবন থেকে বের হচ্ছে। একটু এগোতেই দেখা গেল, ভবনের প্রবেশদ্বারে বসে আছেন সিটি করপোরেশনের নতুন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

বুধবার সিলেট বিভাগীয় কমিশনারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর এটি ছিল তাঁর প্রথম কর্মদিবস। কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি যাচাই করতেই তিনি প্রবেশদ্বারে বসে ছিলেন।

নতুন প্রশাসককে ফটকে বসে থাকতে দেখে কাজে আসা বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা অবাক হন। অনেকে তাঁকে অভিবাদন জানিয়ে ভেতরে যান, কেউ কেউ আবার প্রশাসকের পেছনে দাঁড়িয়ে ছবি তোলেন। সকাল ৮টা ৫৪ মিনিটে হাজির হন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। পরে তিনিও প্রশাসকের পাশের একটি চেয়ারে বসেন।

সকাল ৯টার পর যাঁরা নগর ভবনে ঢুকছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেন আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি সরকারি নির্দেশনার কথা মনে করিয়ে দিয়ে রমজান মাসে সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকার আহ্বান জানান।

এরপর প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে তিনি নিজের কার্যালয়ে যান। সকাল ৯টা ১০ মিনিটে কার্যালয় থেকে বের হয়ে নগর ভবনের বিভিন্ন বিভাগ পরিদর্শন শুরু করেন। বাজার, পানি, প্রকৌশল ও স্বাস্থ্য শাখা দেখার সময় তিনি কিছু কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে অনুপস্থিতদের তালিকা তৈরির নির্দেশ দেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজ কার্যালয়ে বিভিন্ন শাখার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে আবদুল কাইয়ুম চৌধুরী সিটি করপোরেশনের বিভিন্ন সেবা ও করণীয় নিয়ে নির্দেশনা দেন। তিনি গণমাধ্যমকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী রমজান মাসে সকাল ৯টায় কার্যালয়ে উপস্থিত হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সকাল ৯টায় কার্যালয়ে গিয়ে কাজ করছেন।

কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘প্রতিটি শাখায় গিয়ে উপস্থিতি খুব একটা সন্তোষজনক পাইনি। তবে আমরা বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। প্রথম দিন হিসেবে আজ কঠোর কোনো ব্যবস্থা না নিয়ে সবাইকে একটি বার্তা (মেসেজ) দিলাম। এরপর থেকে অনুপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিচার-বিশ্লেষণ করা হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন