[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জরুরি বৈঠকে যোগ দিতে সৌদি আরব গেলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। নতুন সরকারে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের জেদ্দায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী সেই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইসরায়েল কর্তৃপক্ষের সাম্প্রতিক কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানো এবং সেই অঞ্চলকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার যে চেষ্টা চলছে, তার তীব্র বিরোধিতা করা হবে।

ওআইসি জানিয়েছে, এই অধিবেশনে সদস্য দেশগুলোর অবস্থান সুসংহত করা হবে। ইসরায়েলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে মুসলিম দেশগুলো কীভাবে প্রতিক্রিয়া জানাবে এবং পরবর্তী কর্মপরিকল্পনা কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সম্প্রতি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের একটি বড় অংশকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে নতুন করে বসতি স্থাপনের কাজ শুরু করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত ও রাজনৈতিক অবস্থান বদলে দেওয়ার এই প্রচেষ্টাকে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে বড় বাধা হিসেবে দেখছে বিশ্ব সম্প্রদায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন