[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিলেটে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

প্রকাশঃ
অ+ অ-
সিলেট জেলার মানচিত্র

প্রার্থীর এজেন্টের কেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে সিলেটের বালাগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্রের ভেতরেই এক প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত আটটার দিকে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা সেখানে গিয়ে এর প্রতিবাদ জানান।

রাতের বেলা ওই এজেন্ট কেন কেন্দ্রে ঢুকলেন, তা নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিএনপির উত্তেজিত কয়েকজন কর্মী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন।

রাত একটার দিকে বিএনপির প্রার্থী এম এ মালিকের গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে জানায়, মহিশাষী ভোটকেন্দ্রে একটি গোষ্ঠী ভোট ডাকাতির চেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিক সেখানে যাচ্ছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, প্রিসাইডিং কর্মকর্তা কেন প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দিলেন, সে কারণে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। রাতের বেলা কেন্দ্রের ভেতরে যাওয়ার কারও সুযোগ নেই। অন্যদিকে প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন