[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভারত সীমান্তে প্রচুর বিজিবি মোতায়েন, প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। এ জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, কোথাও কারচুপির খবর পেলে আমাদের জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।

নির্বাচনের সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে প্রচুর বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটার এলাকায় সাধারণত সেনাবাহিনী যায় না। তবে প্রয়োজন হলে আমরা সেনাবাহিনী পাঠাব।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে। সেই সঙ্গে এটি হবে একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন।

তিনি বলেন, আমরা দেশের ৮টি বিভাগের মধ্যে ইতোমধ্যে ৭টি বিভাগে সভা করেছি। আজ রংপুর বিভাগের সভা করার মাধ্যমে আমাদের এই কাজ শেষ হলো। রংপুর বিভাগে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। বিভাগটিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ জন্য বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই।

ঢাকায় একটি অনলাইন পত্রিকা অফিস থেকে ২১ জন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন