ফরিদপুরে গরুচোরদের ট্রাক পুড়িয়ে দিলেন গ্রামবাসী
![]() |
| ফরিদপুরের সালথায় গরু চুরি করার জন্য নিয়ে আসা একটি ট্রাক পুড়িয়ে দেন গ্রামবাসী। শুক্রবার সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
ফরিদপুরের সালথায় গরু চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সারুকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। তবে চোরেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের রণগোপালের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির উদ্দেশ্যে কয়েকজন চোর ভেতরে ঢোকেন। এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে অবস্থা বেগতিক দেখে চোরেরা পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা চোরদের ফেলে যাওয়া ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর খান বলেন, এলাকার লোকজন চলে এলে চোরেরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে যায়। এ সময় তাদের রেখে যাওয়া ট্রাকটি শতাধিক গ্রামবাসী মিলে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments
Comments