[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইফতার মাহফিলের বর্জ্যে সয়লাব বিরামপুর সরকারি কলেজ মাঠ, ছড়াচ্ছে দুর্গন্ধ

প্রকাশঃ
অ+ অ-
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে বিএনপির ইফতার মাহফিলের পর পড়ে থাকা বর্জ্য | ছবি: পদ্মা ট্রিবিউন  

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে গতকাল শনিবার বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই আয়োজনের ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও মাঠের বর্জ্য এখনো সরানো হয়নি। এতে মাঠের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিরামপুর ও আশপাশের উপজেলা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের সবাইকে ইফতারের প্যাকেট দেওয়া হয়েছিল। ইফতার শেষে সবাই খালি প্যাকেট মাঠেই ফেলে চলে যান।

রোববার সন্ধ্যায় বিরামপুর সরকারি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, পুরো মাঠজুড়ে খালি প্যাকেট পড়ে আছে। এ ছাড়া কলেজের অফিসকক্ষ, শ্রেণিকক্ষ, মিলনায়তন ও শহীদ মিনারের সামনেও ছড়িয়ে-ছিটিয়ে আছে উচ্ছিষ্ট। মাঠে পড়ে থাকা প্যাকেটের ভেতরের খাবারের খোঁজে কুকুরেরা কাড়াকাড়ি করছে। এতে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারীরা নাক-মুখ চেপে মাঠের মাঝখান দিয়ে যাতায়াত করছেন। প্রতিদিন এই মাঠে স্থানীয় যুবকদের ক্রিকেট খেলতে বা আড্ডা দিতে দেখা গেলেও আজ তাঁদের কাউকে দেখা যায়নি।

মাঠের পূর্ব পাশে শহীদ মিনারের সিঁড়িতে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন একরামুল হাসান নামের এক ব্যক্তি। তিনি বলেন, ইফতার মাহফিলের খালি প্যাকেট পড়ে থাকায় মাঠের পরিবেশ নষ্ট হয়েছে। রোজা রেখে মাঠে বসে গল্প করার মতো অবস্থা নেই। সমাজকল্যাণমন্ত্রীর এমন একটি সুন্দর আয়োজনের পর এভাবে মাঠের সৌন্দর্য নষ্ট হওয়াটা দুঃখজনক।

বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার বলেন, ‘আজ বেলা দুইটা পর্যন্ত আমি কলেজে ছিলাম। তখনও মাঠে ইফতারের খালি প্যাকেট পড়ে থাকতে দেখেছি। এগুলো পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পরিষ্কার করার কথা। শুনেছি পরিচ্ছন্নতাকর্মীরা রোববারে কাজ করেন না। তাঁরা আগামীকাল সোমবার এসব বর্জ্য পরিষ্কার করতে পারেন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন