নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে 'ভুয়া’ ‘ভুয়া' স্লোগান, বেরিয়ে গেলেন সেনাবাহিনীর হস্তক্ষেপে
![]() |
| রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় | ছবি: ভিডিও থেকে নেওয়া |
ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী নেত়ত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বেলা ১২টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রে কিছু লোক তাঁকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাঁকে নিরাপদে কেন্দ্র থেকে সরিয়ে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটওয়ারী বহিরাগতদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে ঘিরে উত্তেজনা আরও বাড়ে এবং কিছু লোক তাঁকে লক্ষ্য করে ধাওয়া দেয়ার চেষ্টা করে। সেনাবাহিনী ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১০ মিনিটের মধ্যে সব স্বাভাবিক হয় এবং সেনা পাহারায় পাটওয়ারীকে কেন্দ্র এলাকা থেকে বের করা হয়।
বিএনপি-সমর্থিত কয়েকজন ভোটার অভিযোগ করেন, পাটওয়ারী ১০০ থেকে ১৫০ জন বহিরাগত নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিলেন, যা শান্তিপূর্ণ ভোটের পরিবেশকে বিঘ্নিত করেছে।
এ ঘটনায় পাটওয়ারী ও মির্জা আব্বাসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Comments
Comments