[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কেন্দ্রে গিয়ে দেখলেন ভোট দেওয়া শেষ, তিন কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশঃ
অ+ অ-
গাজীপুরের শ্রীপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক নারীর ভোটারের ভোট অজ্ঞাত একজন দিয়ে গেছেন। এ ঘটনায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর একাংশ) আসনে ভোট দিতে প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন এক নারী ভোটার। পরে ভোট দেওয়ার চেষ্টা করায় তিনি দেখেন, তার ভোট ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মহিলা কেন্দ্রে।

ঘটনার পর কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ তিনজনকে নির্বাচন কমিশন প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যাহার হওয়া তিনজন হলেন: সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হারেছা খাতুন এবং পোলিং কর্মকর্তা মাসুম খান ও সালমা আক্তার। হারেছা গিলাশ্বর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক, সালমা দক্ষিণ ভাংনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আর মাসুম খানের কর্মক্ষেত্র জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও প্রিসাইডিং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, লাকী বেগম নামের ওই নারী ভোটার সকালে ভোট দিতে লাইনে দাঁড়ান। এক ঘণ্টা পর ভোটকক্ষে গেলে দেখেন, তার ভোট ইতিমধ্যেই নেওয়া হয়েছে। হতাশ হয়ে তিনি কেন্দ্র থেকে বেরোচ্ছিলেন। পরে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানান। দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের তিনজনকে প্রত্যাহার করা হয়।

শ্রীপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মহিলা ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটল, তা তদন্ত করা হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, একজন ভোটার অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ তিনজনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ওই নারী ভোটারের ভোট ‘টেন্ডার ভোট’ হিসেবে গ্রহণ করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন