[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লক্ষ্মীপুরে জামায়াত নেতার বাড়িতে খাওয়ার ঘটনায় সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা আটক

প্রকাশঃ
অ+ অ-
হাতকড়া | প্রতীকী ছবি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও একজন পোলিং কর্মকর্তাকে পুলিশ আটক করেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার নলডুগি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমানি এবং পোলিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এম এ ওসমানি দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আর মো. ইকবাল হোসেন গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রের পাশের একটি জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিষয়টি জানার পর স্থানীয়রা তাদের ঘেরাও করেন। পরে জেলা প্রশাসনের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা কেন্দ্রের পাশে একটি বাড়িতে গিয়েছিলেন। স্থানীয়রা তাদের ঘেরাও করলে প্রশাসনের নির্দেশে পুলিশ তাদের চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন