[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম

প্রকাশঃ
অ+ অ-
বগুড়া থেকে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার  | ছবি: পদ্মা ট্রিবিউন   

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে শাজাহানপুর থানার সামনে গাড়ি থামিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৬ মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি করেন। ওই দিন আদালতের বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হিরো আলম বগুড়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন। দুপুরে তিনি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকায় যাচ্ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর থানা-পুলিশ তাঁর গাড়ির পিছু নেয়। পরে শাজাহানপুর থানা-পুলিশের সহযোগিতায় মহাসড়কে বাধা (ব্যারিকেড) দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন