ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালককে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন।
অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
মেজর জেনারেল হিসেবে পদোন্নতি ও ডিজিএফআইয়ের শীর্ষ পদে এই নিয়োগকে সামরিক গোয়েন্দা সংস্থার কার্যক্রমে নতুন গতিশীলতা আনার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Comments
Comments