[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ৮ দোকান ছাই, ফায়ার সার্ভিস সদস্য আহত

প্রকাশঃ
অ+ অ-
গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে। মঙ্গলবার রাতে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন    

লক্ষ্মীপুরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণের পর লাগা আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রণজিত কুমার সাহা জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে যাওয়া দোকানগুলোর একটি ছিল জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান। সেখান থেকেই দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, কামারহাট বাজারের যে দোকানে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেটি বাহার উদ্দিন নামের এক ব্যক্তির। গ্যাস সিলিন্ডারে লাগিয়ে রান্নার চুলা মেরামতের সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসক আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আগুনে ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন