জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
![]() |
| জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন |
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এককভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে তিনি দ্বিতীয়বার পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি চারাগাছ রোপণ করেন।
জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তারা পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করবেন।
এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে যাবেন। সেখানে বিকেলে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন সরকার শপথ নেওয়ার পর এটিই হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। বৈঠক শেষে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।

Comments
Comments