[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জামালপুরে সাবেক এমপির বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

প্রকাশঃ
অ+ অ-
জামালপুরে সাবেক এমপির বাড়িতে ডাকাতির অভিযোগের পর জিনিসপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়। আজ মঙ্গলবার সকালে জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জঙ্গলপাড়া এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন   

জামালপুরে সাবেক সংসদ সদস্য প্রয়াত সৈয়দ আবদুস সোবহানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জঙ্গলপাড়া এলাকার মিয়াবাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতেরা অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোরশেদ খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির দ্বিতীয় তলায় সৈয়দ আবদুস সোবহানের স্বজনেরা থাকতেন। রাতে জানালার গ্রিল কেটে একদল মুখোশধারী ডাকাত দেশি অস্ত্র নিয়ে বাড়িতে ঢোকে। এ সময় ওই সংসদ সদস্যের চাচাতো ভাই সৈয়দ আবদুল্লাহ আল মাসুদ বাধা দিতে গেলে ডাকাতেরা তাঁকে কুপিয়ে জখম করে। পরে সবাইকে জিম্মি করে লুটপাট চালানো হয়।

সৈয়দ আবদুস সোবহানের মেয়ে সৈয়দ শাহিনা সোবাহান বলেন, ‘শুরুতে চাচা বাধা দিতে গিয়েছিলেন, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। বাড়ি থেকে নগদ ৫০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।’

জামালপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, ডাকাত দলের সদস্যদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন