[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশঃ
অ+ অ-
সিএনজিচালিত অটোরিকশা থেকে অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের দাবিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে বিক্ষোভ করেন চালকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন    

ময়মনসিংহে অতিরিক্ত চাঁদা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। ঘণ্টাব্যাপী এই অবরোধের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ত্রিশাল উপজেলার একটি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।

পুলিশ ও বিক্ষোভকারী সূত্রে জানা গেছে, ত্রিশাল উপজেলা থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। অটোরিকশাগুলোকে প্রতিদিন ৩০ টাকা করে চাঁদা দিতে হতো। মো. দুকুল ও তাঁর দুই সহযোগী মো. রফিক ও মো. রতন নামের তিনজন এই চাঁদা তোলেন। সকালে ত্রিশাল থেকে মো. ফয়সাল নামের একজন চালক অটোরিকশা নিয়ে মেডিকেল গেট এলাকায় এলে তাঁর কাছে ৭০ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি এর প্রতিবাদ করলে তাঁকে সেখান থেকে যাত্রী তুলতে ও দাঁড়াতে দেওয়া হয়নি। এরপর তিনি ত্রিশালে গিয়ে অন্য চালকদের বিষয়টি জানান। সকাল ১০টার দিকে অটোরিকশার চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অতিরিক্ত চাঁদা বন্ধের দাবিতে তাঁরা স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টার দিকে ত্রিশাল থানা-পুলিশের সদস্যরা সেখানে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী চালকেরা জানান, অতিরিক্ত চাঁদাবাজির কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিভিন্ন মোড়ে এভাবে টাকা দিয়ে সড়কে অটোরিকশা চালানো কঠিন হয়ে পড়বে। তাই সব ধরনের চাঁদা বন্ধের দাবি জানান তাঁরা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘মেডিকেল কলেজ গেট এলাকায় ৩০ টাকার বদলে ৭০ টাকা দাবি করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। যারা চাঁদা তুলত, তাদের আমরা শনাক্ত করতে পারিনি। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে কি না, তাও জানি না। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন