[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

৩২ নম্বর থেকে আটক ঢাবি শিক্ষককে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রকাশঃ
অ+ অ-
রোববার বিকেল পৌনে ৫ টায় ড. আ ক ম জামাল উদ্দিনকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক করেছিল পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন

ধানমন্ডি ৩২ নম্বরে ঘোষণা দিয়ে ফুল দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন ড. আ ক ম জামাল উদ্দিন। তবে থানায় নেওয়ার পর তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও মুক্তিযুদ্ধ মঞ্চ-এর সাবেক আহ্বায়ক।

এর আগে রোববার বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাঁকেসহ পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের থানায় নেওয়ার পর অধ্যাপক জামাল উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ-এর অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক বলেন, ‘শিক্ষক জামাল উদ্দিন ৩২ নম্বরে আসার পর তাঁকে ক্ষুব্ধ লোকজন মারধর করে। পরে তাঁকেসহ পাঁচজনকে আমরা হেফাজতে নিই। তাঁকে সেখান থেকে পুলিশ না নিয়ে গেলে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারত। তাই তাঁকে নিরাপদে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকেসহ দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনজন নিজেদের নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর কর্মী পরিচয় দেওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ নিষিদ্ধঘোষিত কাউকে এখানে আসতে দেবে না।’

এর আগে দুপুরে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন তাঁর ফেসবুকে নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর আমলে ‘বঞ্চিত’ উল্লেখ করে লেখেন, ‘ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভগ্ন বাসভবনে গিয়ে অশ্রুপাত ও শ্রদ্ধা জানাবো বিকেল চারটায়। আপনাদের দলে দলে যোগ দেওয়ার অনুরোধ করছি।’

তাঁর ঘোষণার পরই ৩২ নম্বর এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ঘোষণা অনুযায়ী তিনি ৩২ নম্বরে গেলে সেখানে কয়েকজন তরুণ তাঁকে কিল-ঘুষি দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁকে হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই এলাকায় শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে যায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন