[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হাজারীবাগে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশঃ
অ+ অ-
শাহরিয়ার শারমিন বিন্তি | ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের পাশের একটি গলিতে এই ঘটনা ঘটে।

নিহত ছাত্রীর স্বজনেরা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ছাত্রীর পরিবার হাজারীবাগের হায়দার হোটেলের কাছে একটি ভাড়া বাসায় থাকে। তার বাবা জানান, রাতে ছোট ভাইকে নিয়ে সে বাসা থেকে বের হয়েছিল। তার ভাই মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মো. ফারুক জানান, ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে ধরার চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন