কোম্পানীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আওয়ামী লীগের ৬ কর্মী আটক
| আটক | প্রতীকী ছবি |
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ছয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বসুরহাট বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হয়েছিলেন। পরে তাঁরা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ছয়জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার দুপুরে তিনি জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁরা আওয়ামী লীগের সমর্থক। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
Comments
Comments