[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ময়মনসিংহের ১১টি আসনে ভোট গ্রহণ শুরু, নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারীরা

প্রকাশঃ
অ+ অ-
ময়মনসিংহের ত্রিশালের কাজির শিমলা নজরুল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে পুরুষ ভোটারদের লাইন | ছবি: পদ্মা ট্রিবিউন

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে সকাল সাড়ে সাতটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

জেলার ১১টি আসনে এবার ৬৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার আছেন ৪৭ লাখ ১৪ হাজার ৭৩১ জন। এর মধ্যে পুরুষ ২৩ লাখ ৭৫ হাজার ৮০৪, নারী ২৩ লাখ ৩৮ হাজার ৮৮৯ এবং হিজড়া ভোটার ৩৮ জন। ১১ আসনের মধ্যে আটটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং একটিতে জামায়াতে ইসলামীর বিদ্রোহী প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তফসিল ঘোষণার সময় জেলার গৌরীপুর ও ধোবাউড়া উপজেলায় দুইটি হত্যার ঘটনা ঘটে। এছাড়া ভালুকা ও গফরগাঁও উপজেলায় বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘাত হয়। এসব এলাকায় উত্তেজনা রয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, জেলার ১১টি সংসদীয় আসনের ১৩টি উপজেলায় ১ হাজার ৩৬৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ভোটাররা গণভোটও দেবেন। ৫৮৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব কেন্দ্রে ৩ হাজার ২১৭ পুলিশ সদস্য, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা ছাড়া বাকি ১১টি উপজেলায় প্রতিটিতে ১২০–১৪০ সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী না থাকার কারণে সীমান্ত উপজেলা হালুয়াঘাট ও ধোবাউড়ায় ছয় প্লাটুন করে বিজিবি থাকবে। অন্য উপজেলাগুলোয় চার প্লাটুন করে বিজিবি দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে পুলিশের নেতৃত্বে ১৪–১৭ জন করে গ্রাম পুলিশ ও আনসার সদস্য থাকবেন। এছাড়া আনসার ব্যাটালিয়নের ৩১টি এবং র‍্যাবের ২১টি টিম মাঠে দায়িত্বে থাকবে। ৭৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় কাজ করবেন।

সকাল সাড়ে সাতটায় জেলার ত্রিশাল উপজেলার কাজির শিমলা নজরুল উচ্চবিদ্যালয়ে নারী ও পুরুষ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। নারীদের একটি বুথে ভোট শুরু হতে ১৫ মিনিট দেরি হয়। নারী ভোটকেন্দ্রে ৪ হাজার ৪৮৯ ভোটার রয়েছেন। প্রিসাইডিং কর্মকর্তা শাহ ওয়াহিদুজ্জামান জানান, প্রার্থীর পোলিং এজেন্ট সময়মতো না আসায় বিলম্ব হয়।

পুরুষ ভোটকেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে মুঠোফোনে লাইভ করছিলেন। বুথের ভেতরেও ভোটাররা মুঠোফোন নিয়ে প্রবেশ করছিলেন। নিজেদের সিরিয়াল দেখতে মুঠোফোনের টর্চলাইট ব্যবহার করতেও দেখা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, ভোট গ্রহণ যথাসময়ে শুরু হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক সতর্ক থাকবেন তাঁরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন