[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাতকানিয়ায় মাদক কারবারে বাধা দেওয়ায় জামায়াত কর্মীকে ছুরিকাঘাত

প্রকাশঃ
অ+ অ-
ছুরিকাঘাত | প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক কারবারে বাধা দেওয়ায় গিয়াস উদ্দিন (৩২) নামের এক জামায়াত কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিবলী চেয়ারম্যান জামে মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত গিয়াস উদ্দিন সোনাকানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুপার পাড়া এলাকার বাসিন্দা।

সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মহি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েক দিন আগে গিয়াস উদ্দিন স্থানীয় কয়েকজন ব্যক্তিকে মাদক কারবারে বাধা দিয়েছিলেন। এতে তাঁরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার বিকেলে গিয়াস মোটরসাইকেলে করে বাংলাবাজার এলাকায় যাচ্ছিলেন। সে সময় আগে থেকে ওত পেতে থাকা একদল লোক তাঁর ওপর হঠাৎ হামলা চালায় এবং তাঁর পিঠে ছুরিকাঘাত করে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন