[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খুলনায় ভোটকেন্দ্রে ধাক্কাধাক্কিতে অসুস্থ বিএনপি নেতা, হাসপাতালে মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
 মহিফুজ্জামান কচি | ছবি: সংগৃহীত

খুলনার একটি ভোটকেন্দ্রে গিয়ে মহানগর বিএনপির নেতা মহিবুজ্জামান কচি (৬০) মারা গেছেন। সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসার কেন্দ্রে এ ঘটনা ঘটে। মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

বিএনপির অভিযোগ, মহিবুজ্জামান কচি ভোট দিতে কেন্দ্রে গেলে প্রতিপক্ষ জামায়াতের লোকজন তাঁকে কেন্দ্রের ভেতরে প্রবেশে বাধা দেন। ধাক্কা খেয়ে তিনি পড়ে যান এবং মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান জানান, মহিবুজ্জামান কচি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। সকালে কেন্দ্রের উত্তেজনার মধ্যে ভোট দিতে গিয়ে তিনি ধাক্কা খেয়ে গাছের সঙ্গে মাথা আঘাত পান। পরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহিম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিল। আমি বাধা দিই। তখন একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনেছি, তিনি মারা গেছেন। কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি।’

খুলনা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বলেন, ‘খুলনায় বিএনপির মধ্যে শোকের ছায়া। সকালেই আলিয়া মাদ্রাসার কেন্দ্রে জামায়াত নেতার আঘাতে খুলনা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি নিহত হয়েছেন। আমরা অবিলম্বে জামায়াত নেতা, মাদ্রাসার অধ্যক্ষ ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের এবং যাঁরা নির্দেশ দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন